• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঠাকুরগাঁও ক্রিকেট একাডেমী চ্যাম্পিয়ন

সিসি নিউজ: দিনাজপুরে ১০ম শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নানেন্টে’র চূড়ান্ত খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ঠাকুরগাও ক্রিকেট একাডেমী। ৪০ রানে প্রচেষ্টা ক্রীড়া চক্রকে হারিয়ে তারা এ সম্মান অর্জন করে। বিজয়ী  দলের সচি ৫৩ রান ও ৩ উইকেট নিয়ে টুর্নামেন্টে ম্যান অব দি ম্যাচ।
জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত দিনাজপুর গোরা শহীদ বড় ময়দানে শুক্রবার বিকেলে শেখ রাসেল স্মৃতি টুর্নানেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি । অনুষ্টানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তৌফিক ইমাম ও অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান আশরাফ।
দিনাজপুর গোরে শহীদ ময়দানে জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত শেখ রাসেল স্মৃতি টুর্নানেন্টের ফাইনাল খেলায় ঠাকুরগাও ক্রিকেট একাডেমী এবং দিনাজপুর প্রচেষ্টা ক্রীড়া চক্র অংশ নেয়। টসে জিতে ঠাকুরগাও ব্যাট নিয়ে নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেটে ২১০ রান করে । এর জবাবে ৪০ ওভারে প্রচেষ্টা ক্রীড়া চক্র ৯ উইকেট হারিয়ে ১৭০ রান করলে খেলায় ৪০ রানে বিজয়ী হয় ঠাকুরগাও ক্রিকেট একাডেমী। টুর্নামেন্টে ৮টি দল অংশ নেয়্।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ