সিসি নিউজ: দিনাজপুরে ১০ম শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নানেন্টে’র চূড়ান্ত খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ঠাকুরগাও ক্রিকেট একাডেমী। ৪০ রানে প্রচেষ্টা ক্রীড়া চক্রকে হারিয়ে তারা এ সম্মান অর্জন করে। বিজয়ী দলের সচি ৫৩ রান ও ৩ উইকেট নিয়ে টুর্নামেন্টে ম্যান অব দি ম্যাচ।
জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত দিনাজপুর গোরা শহীদ বড় ময়দানে শুক্রবার বিকেলে শেখ রাসেল স্মৃতি টুর্নানেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি । অনুষ্টানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তৌফিক ইমাম ও অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান আশরাফ।
দিনাজপুর গোরে শহীদ ময়দানে জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত শেখ রাসেল স্মৃতি টুর্নানেন্টের ফাইনাল খেলায় ঠাকুরগাও ক্রিকেট একাডেমী এবং দিনাজপুর প্রচেষ্টা ক্রীড়া চক্র অংশ নেয়। টসে জিতে ঠাকুরগাও ব্যাট নিয়ে নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেটে ২১০ রান করে । এর জবাবে ৪০ ওভারে প্রচেষ্টা ক্রীড়া চক্র ৯ উইকেট হারিয়ে ১৭০ রান করলে খেলায় ৪০ রানে বিজয়ী হয় ঠাকুরগাও ক্রিকেট একাডেমী। টুর্নামেন্টে ৮টি দল অংশ নেয়্।