• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে লার্নিং এন্ড আর্নিং মেলার উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে লার্নিং এন্ড আর্নিং মেলার উদ্বোধন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
শনিবার (২৮ জানয়ারী) দিনাজপুর গোর-এ- শহীদ বড় ময়দানে তথ্য ও যোগাযোগ প্রযক্তি বিভাগের আওতাধীন লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকেল্পর উদ্যোগে লার্নিং এন্ড আর্নিং মেলার উদ্বোধন করেন।
এ সময় হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনায় তথ্য প্রযুক্তি ব্যবহার বৈপ্লবিক পরিবর্তন আনা হয়েছে। অবিশ্বাস ও অসম্ভবকে সম্ভব করার পিছনে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের মেধা শিক্ষা ও কর্মপরিকল্পনা কাজ করেছে। বাংলাদেশের ১৬ কোটি মানুষকে তথ্য প্রযুক্তির আওতায় আনতে তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা জয় সার্বক্ষনিক কাজ করছেন। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ। বাংলাদেশের প্রবৃদ্ধি এখন ৭ দশমিক ২ ছুই ছুই করছে।
তিনি বলেন, বিএনপির আমলে মন্ত্রী মোরশেদ খান একটি মোবাইল ১ লাখ টাকা ও কথা বলতে লাগতো ১ মিনিট ১৫ টাকা। সেই কম্পানিকে বিলুপ্ত করে শেখ হাসিনা দু’টি মোবাইল কম্পানিকে লাইসেন্স প্রদান করে। এখন ১ হাজার টাকা মোবাইল আর ১ টাকায় কয়েক মিনিট কথা বলা যায়। স্বপ্ন এখন বাস্তবে রুপ নিয়েছে। আর এটাই হল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম রাব্বি’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ, শহর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, তথ্য ও যোগাযোগ বিভাগের ডিপুটি প্রজেক্ট ডিরেক্টর মো. নবির উদ্দিন, আইটি কনসালটেন্ট রাফায়েত হোসেন রাফু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মেলার কো-অর্ডিনেটর সাকিল মাহবুব।
উল্লেখ্য, মেলায় ৩০টি আইটি স্টল বসানো হয়। ৩৫০জন যুবক যুবতিকে প্রশিক্ষণ দেয়া হবে। প্রকল্প পরিচালক তপন কুমার নাথ জানান, বেকারদের অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন ও বেকারত্ব দুরিকরনের লক্ষেই এই মেলার আয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ