• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন |

কাহারোলে সামাজিক বনায়নের লভ্যাংশের চেক বিতরন

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলার কাহারোল উপজেলার এসএফএনটিসির অধীন বীরগঞ্জ উপজেলার পানি উন্নয়ন বোর্ডের কাশিমনগর ৫নং ব্লক বাঁধ বাগানের উপকারভোগীদের মাঝে সামাজিক বনায়নের লভ্যাংশের মোট ৫৮ লাখ ৫৮ হাজার ৬শ’৬৩ টাকার চেক বিতরণ করা হয়েছে।
রোববার সন্ধ্যায় বীরগঞ্জ উপজেলা পরিষদের অডিটরিয়ামে দিনাজপুর সামাজিক বন বিভাগের আয়োজনে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল প্রধান অতিথি হিসেবে ৯৬ জন উপকারভোগী ও অন্যান্য পক্ষের মাঝে চেক তুলে দেন।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন’র সভাপতিত্বে চেক বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুল আউয়াল সরকার, দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডে’র নির্বাহী প্রকৌশলী মো. ফইজুর রহমান, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আক্কাছ আহম্মেদ ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম।
এর আগে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তের বাস্তবায়নে ২৭ লক্ষ টাকা ব্যয়ে বীরগঞ্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ে বিদ্যমান একাডেমিক ভবনের উর্দ্ধমূখী সম্প্রসারিত নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেন মনোরঞ্জন শীল গোপাল এমপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ