• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন |

নবাবগঞ্জে অবৈধভাবে গড়ে ওঠা ২টি ড্রাম চিমনি ধ্বংস

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: মঙ্গলবার দিনাজপুরের নবাবগঞ্জে অবৈধভাবে গড়ে ওঠা ২টি ড্রাম চিমনি ভাটা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সংরক্ষিত বন এলাকায় নির্বিঘেœ কাঠ জ্বালিয়ে ইট পুড়ে আসতো। গত মঙ্গলবার দুপুরে ওই অবৈধ ইট ভাটা দুটোতে অভিযান চালিয়ে ও স্কেবেটর মেশিনের সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বজলুর রশীদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই ভাটা ২টি ধ্বংস করেন। দিনাজপুর সামাজিক বন বিভাগের অধীনে চরকাই ফরেস্ট রেঞ্জ এর নবাবগঞ্জ সদর বিটের কর্মকর্তা নিশিকান্ত মালাকার জানান, ৩নং গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. সোহেল রানা ও একই গ্রামের মো. রফিকুল ইসলাম হরিপুর বিটের সংরক্ষিত জমিতে চলতি বছরে ড্রাম চিমনির দুটি ভাটা স্থাপন করে। এলাকার কৃষকেরা অভিযোগ করে জানান, ড্রাম চালিত ওই ভাটার ধোঁয়ার কারণে কৃষি ফসলি জমি ও ফলের বাগান ক্ষতিগ্রস্থ হতো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ