• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন |
শিরোনাম :

মানব সেতুর উপর হাটায় উপজেলার চেয়ারম্যানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

সিসি নিউজ: চাঁদপুরের হাইমচর উপজেলায় শিক্ষার্থীদের তৈরি করা মানব সেতুর উপর দিয়ে জুতা পায়ে হাটার দায়ে উপজেলার চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বুধবার রাত পৌনে ১২টার দিকে স্কুলের এক শিক্ষার্থীর জনৈক অভিভাবক আব্দুল কাদের হাইমচর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এদিকে এই ঘটনাকে কেন্দ্রকরে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম থেকে দুটি তদন্ত টিম হাইমচর বৃহস্পতিবার আসছেন।
উল্লেখ্য, স্থানীয় নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উৎসবে এক শিক্ষার্থীর পিঠে ওঠেন নূর হোসেন পাটোয়ারী। এতে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়। তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ