• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পোস্টারে জিয়া-তারেক-খালেদা ছাড়া অন্য ছবি নয়

সিসি নিউজ: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমান এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ছাড়া যুবদলের কোনো প্রকাশনায় অন্য কারো ছবি না-ছাপানোর জন্য সব ইউনিট সমূহের প্রতি নির্দেশ দিয়েছেন।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নেতৃবন্দ এ নির্দেশনার কথা জানান। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দের জন্য ফুল না নিয়ে আসার যে নির্দেশনা দেয়া হয়েছিল তা পুরোপুরি পালন করার জন্য বলা হয়েছে।

খুলনায় যুবদল নেতা নজরুল ইসলাম হত্যার প্রতিবাদ ও নিন্দা

যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এক যুক্ত বিবৃতিতে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার আমিরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সরকার ও তার লালিত বাকশালী বাহিনীর প্রত্যক্ষ মদদে ছাত্রলীগ-যুবলীগ নামধারী সশস্ত্র সন্ত্রাসীরা দেশের নিরীহ রাজনৈতিক কর্মীদের নির্বিচারে হত্যার উৎসবে মেতেছে। অবিলম্বে নজরুল ইসলাম হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এ দুই নেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ