• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে ভ্রাম্যমান আদালতে ৫ মাদকসেবীর জরিমানা

বিশেষ প্রতিনিধি: সৈয়দপুরে ভ্রাম্যমাণ আদালত পাঁচ মাদকসেবীকে মাদক সেবনের দায়ে দুই হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে।
অর্থদণ্ড প্রাপ্তরা হলেন- শহরের মুন্সিপাড়া জোড়াপুকুরের মোস্তাক আহমেদের ছেলে মঞ্জুর আহমেদ (২৫), নতুন বাবুপাড়ার মৃত আকবর আলীর ছেলে রাজিব (২৯), নীলফামারী সদরের যাদুরহাট বেড়াডাঙ্গার আবজার রহমানের ছেলে শাহীন ইসলাম (৪০), একই এলাকার সোলেমানের ছেলে রশিদুল (৩৬) ও পঞ্চগড় জেলার বানিয়াপাড়ার তারাপদের ছেলে গণেশ চন্দ্র (৩০)।
আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গি এ জরিমানা করেন।
সৈয়দপুর থানার ওসি সৈয়দ আমীরুল ইসলাম জানান, প্রকাশ্যে মাদক সেবনের সময় ওই পাঁচজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করার পর তারা দোষ স্বীকার করায় বিচারক তাদের এই সাজা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ