• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

দিনাজপুর ইনস্টিটিউটের সদস্য স্মরনে শোক সভা

মাহবুবুল হক খান, দিনাজপুর: দিনাজপুর ইনস্টিটিউটের প্রবীণ দুই সদস্য মরহুম ম. জিল্লুর রহমান ও মরহুম মির্জা আনোয়ারুল ইসলাম তানু স্মরনে ইনস্টিটিউটের হলরুমে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ৭টায় ইনস্টিটিউটের হল রুমে আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের সভাপতি মো. রফিকুল ইসলাম। ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইনস্টিটিউটের সহ-সভাপতি অধ্যাপক আনম গোলাম রাব্বানী, সদস্য আলহাজ্ব মোঃ মিজানুর রহমান লুলু, সদস্য মো. আলতাফ আলী চৌধুরী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো’র সদস্য মাহমুদুল হাসান মানিক, দিনাজপুরের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মো. শাহজাহান শাহ, ইনস্টিটিউটের সদস্য মো. এনায়েত-এ- মওলা জিন্নাহ প্রমূখ।
অনুষ্ঠানে ইনস্টিটিউটের সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, প্রকৌশলী মো. মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ জামিল আহমেদ ভোলা, সদস্য ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মকশেদ আলী মঙ্গলীয়াসহ ইনস্টিটিউটের অন্যান্য সদস্য ও অতিথি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ইনস্টিটিউটের প্রবীণ দুই সদস্য মরহুম ম. জিল্লুর রহমান ও মরহুম মির্জা আনোয়ারুল ইসলাম তানু স্মরনে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা শেষে তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ