• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী আটক

সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ আশা সিংহানিয়া (২৫) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই গৃহবধুর স্বামী রাকেশ সিংহানিয়াকে (৩৬) আটক করেছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকালে শহরের শহীদ তুলশীরাম সড়কের রাকেশের নিজ বাসায়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর দ্বন্দ্বের এক পর্যায়ে রাকেশ সিংহানিয়া স্ত্রী আশা সিংহানিয়ার মুখে বালিশ চাপা দেয়।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) তাজ উদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে ওই বাসায় গিয়ে শোয়ার ঘরে বিছানার ওপর গৃহবধূর আশা সিংহানিয়ার নিথর দেহ পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। তিনি জানান, উদ্ধারকৃত মরদেহের নাভির ওপর জখমের চিহৃ রয়েছে। মুখ দিয়ে রক্ত ঝরছিল। গলায়ও  হালকা আঘাতে চিহৃ ছিল। পরে মৃতার ভাই দিলীপ কুমার আগরওয়ালা সৈয়দপুর থানায় উপস্থিত হয়ে হত্যা মামলা দায়ের করে।

এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম সিসি নিউজকে জানান, পারিবারিক কলহের জেরেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, থানায় হত্যা মামলা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য রাকেশ সিংহানিয়াকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ