• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন |

তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে লংমার্চ

রংপুর: তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে রংপুর থেকে তিস্তা ব্যারাজ অভিমুখে লংমার্চ শুরু করেছে বাসদ। বেলা ১২ টায় রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই লংমার্চ শুরু হয়েছে। পথিমধ্যে লংমার্চটি পাগলাপীর, তারাগঞ্জ, কিশোরগঞ্জ, জলঢাকাসহ বিভিন্ন স্থানে জনসংযোগ, পথসভা সমাবেশ শেষে তিস্তা ব্যারেজ পয়েন্টে বিকেল ৪টায় সমাপনী সমাবেশ করবে। পাবলিক লাইব্রেরীর মাঠের লংমার্চ পূর্ব সমাবেশে জেলা বাসদ সমন্বয়ক কমরেড আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ, কমরেড জাহেদুল হক মিলু, কমরেড রাজেকুজ্জামান রতন, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য ও নঁওগা জেলা বাসদ আহ্বায়ক জয়নাল আবেদীন মুকুল, বগুড়া জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম পল্টু, রংপুর জেলা সদস্যসচিব মমিনুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের রংপুর জেলা আহ্বায়ক সাদেক হোসেন প্রমুখ।
সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় উপদেষ্টা মোহাম্মদ আফজাল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় উপদেষ্টা জননেতা কমরেড শাহাদত হোসেন, সাংস্কৃতিক কর্মী ডা. মফিজুল ইসলাম মান্টু।
এর আগে গত বুধবার বগুড়ার সাতমাতায় রোডমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তৃতা রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান।
রোডমার্চটি মহাস্থানগড়, মোকামতলা, ফাঁসিতলা, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, ধাপেরহাট ও রংপুর-পীরগঞ্জ, শঠিবাড়ি, মিঠাপুকুরসহ বিভিন্ন স্থানে পথসভা-সমাবেশ শেষ করে সন্ধ্যায় মডার্ণ মোড়ে  সমাবেশের মাধ্যমে শেষ হয়ে রংপুরে রাত্রি যাপন করে।
তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে, আন্তঃনদী সংযোগ প্রকল্পের মাধ্যমে ব্রহ্মপুত্রের পানি সরিয়ে নেয়ার চক্রান্ত এবং সরকারের নতজানু নীতির প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ রংপুর ও রাজশাহী বিভাগের উদ্যোগে এই লংমার্চের ডাক দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ