• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

‘স্বাধীনতা পুরস্কার ২০১৭’ পাচ্ছেন যারা

ঢাকা: গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৫ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান ‘স্বাধীনতা পুরস্কার ২০১৭’ পাচ্ছে।  বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৩ মার্চ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার বিতরণ করবেন।
এ বছর স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতরা হলেন- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে গ্রুপ ক্যাপ্টেন (অব.) শামসুল আলম বীরবিক্রম, আশরাফুল আলম, শহীদ মো. নজমুল হক, সৈয়দ মহসিন আলী (মরণোত্তর), শহীদ এন এম নাজমুল আহসান, শহীদ ফয়জুর রহমান আহমেদ। এ বিভাগে স্বাধীনতা পদক পেয়েছে বাংলাদেশ বিমানবাহিনী ।
চিকিৎসাবিদ্যায় স্বাধীনতা পুরস্কার পেয়েছেন অধ্যাপক ডা. এ এইচ এম তৌহিদুল আনোয়ার চৌধুরী।
সাহিত্য বিভাগে পেয়েছেন বেগম রাবেয়া খাতুন ও মরহুম গোলাম সামদানী কোরায়শী।
সংস্কৃতিতে পেয়েছেন অধ্যাপক ড. এনামুল হক ও ওস্তাদ বজলুর রহমান বাদল। সমাজসেবায় পেয়েছেন খলিল কাজী ওবিই।
গবেষণা ও প্রশিক্ষণে শামসুজ্জামান খান ও অধ্যাপক ড. ললিত মোহন নাথ (মরণোত্তর) এবং জনপ্রশাসনে অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান।
গত বছর ১৫ ব্যক্তি ও বাংলাদেশ নৌ বাহিনীকে স্বাধীনতা পুরস্কার দেয়া হয়। পুরস্কার হিসেবে প্রত্যেকের হাতে ৫০ গ্রাম সোনার একটি ক্রেস্ট, সনদ ও তিন লাখ টাকার চেক তুলে দেয়া হয়। এর আগে এই পুরস্কারের অর্থমূল্য ছিল দুই লাখ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ