• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দোয়ারাবাজারে বৃদ্ধাকে জবাই করে হত্যা: আটক ৫

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: দোয়ারাবাজারের আব্দুছ ছাত্তার (৭০) নামের এক বৃদ্ধাকে জবাই করে হত্যা করা হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের  দলৈরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুছ ছাত্তার গ্রামের মৃত মন্তাজ মেম্বারের পুত্র। হত্যাকান্ডটি রহস্যজনক বলে জানা গেছে। এছাড়া প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে রাতের আধাঁরে বৃদ্ধাকে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়েছে বলেও অনেকের ধারনা। তবে নিহতের স্ত্রী আনোয়ারা বেগম বলেছেন, ১৫ফেব্রুয়ারি ‘বুধবার রাত আনুমান সাড়ে ১১টায় তাদের প্রতিপক্ষ নিহতের আপন ভাই আব্দুর রহিম, কালা মিয়াসহ তাদের ভাই-ভাতিজা জমিজমা সংক্রান্ত বিরোধও মামলা-মোকদ্দমা নিষ্পত্তি করার কথা বলে তার স্বামীকে ঘর থেকে ডেকে নেয়া হয়। পরে রাত ঘনিয়ে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি। ১৬ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে বাড়ির পার্শ্ববর্তী খালে তার জবাই করা লাশ পাওয়া যায়। ওই দিন দুপুরে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার কানন কুমার ঘটনাস্থল পরিদর্শন করেন। এঘটনায় নিহতের ছোট ভাই আব্দুর রহিম (৪৫), আবুল কালাম ওরফে কালা মিয়া (৪০), কালা মিয়ার স্ত্রীসহ সন্দেহভাজন ৫জনকে আটক করেছে পুলিশ। দোয়ারাবাজার থানার ওসি এনামুল হক জানান, হত্যাকান্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আপন ভাইদের সাথে একে অপরে জমি নিয়ে বিরুধ চলে আসছে। ৫জনকে জিজ্ঞাসাবাদের জন্যে থানায় নেয়া হয়েছে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ