দিনাজপুর প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনা প্রধান লে. জে. (অব.) মাহবুবুর রহমান শুক্রবার দুপুরে দিনাজপুর পর্যটন মোটেলে বিরল উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলামের শ্যালক ডা. মো. গোলাম রব্বানীর বিয়ে অনুষ্ঠানে যোগদান করেন। তিনি রব-কনের সাথে ছবি তোলেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের সার্বিক কল্যাণ কামনা করেন।
এ সময় বিরল উপজেলা বিএনপির সহ-সভাপতি মিসেস জিনাত আরা, মো. শরিফ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ও বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান আ ন ম বজলুর রশিদ কালু, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. আলাল, কোষাধ্যক্ষ মো. গোলাপ, দপ্তর সম্পাদক মো. লিয়াকত আলী, সহ-দপ্তর সম্পাদক মো. ভুট্টো মিজান, যুব বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মো. মোশাররফ হোসেন জুয়েল, ৫নং ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রুহুল আমিনসহ অন্যান্য নেতাকর্মী তাঁর সাথে উপস্থিত ছিলেন।