• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কালাই রুটিতে সকালের নাস্তা সেতু মন্ত্রীর

সিসি ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাজশাহী বিভাগে সাংগঠনিক সফর করে এলেন। দলীয় কর্মসূচিতে অংশ নেয়ার পাশাপাশি ওবায়দুল কাদের আলোচনায় এসেছেন সাধারন মানুষের সঙ্গে মেশার অদ্ভুত গুণের কারণে। মন্ত্রী নিজস্ব ফেসবুক পেজে রাজশাহী সফরের ছবি তুলে ধরলে সেগুলো মুহুর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ছবিতে দেখা যায়, একটি অস্থায়ী দোকানে বসে কালাই রুটি দিয়ে শনিবার সকালে নাশতা করছেন সেতুমন্ত্রী। তারা সঙ্গে সাধারন মানুষ। কোন প্রটোকোলের দৌড়াত্ন নেই সেখানে। তিনি সবার সঙ্গে কথা বলছেন। খাওয়া-দাওয়া সেরে নিচ্ছেন।
জানা যায়, শনিবার সকালে রাজশাহী সার্কিট হাউস থেকে হাঁটতে বের হন মন্ত্রী। তিনি সাধারণ মানুষদের সঙ্গে আড্ডা দেন, শোনেন তাদের বিভিন্ন অভাব-অভিযোগের কথা। এরপর যান শ্রীরামপুরের পদ্মার পাড়। শহর রক্ষা বাঁধের ওপর দোকান বিছিয়ে সবে কালাই-রুটিতে তা দেওয়া শুরু করেছেন দোকানি। হাঁটতে হাঁটতে হঠাৎ সেখানে উপস্থিত মন্ত্রী! তিনি দোকানে এসে বসলেন, গরম-গরম কালাই রুটি খেলেন। সঙ্গে প্রাণখোলা আড্ডায় মেতে উঠলেন সাধারণ মানুষদের সঙ্গে।
ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক কাদের নিয়মিতই সাধারন মানুষের সঙ্গে মিশে যেতে পছন্দ করেন। সে ছবিগুলো পরবর্তীতে গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মধ্যমে ভাইরাল হয়ে যায়। একজন মন্ত্রীর এমন আচরণ মুগ্ধ করেছে দেশবাসীকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ