• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুরে পুলিশ সমাবেশে আইজিপি শহিদুল হক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বিপিএম, পিপিএম।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় পুলিশ লাইনস্ মাঠে প্রধান অতিথি হিসেবে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানিক করেন তিনি।
দিনাজপুর পুলিশ মো. হামিদুল আলম’র সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইজিপির সহধর্মিনী বেগম শামসুন্নাহার রহমান, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বসির আহমেদ, চৌধুরী মঞ্জুরুল কবির, দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম।
এছাড়া অনুষ্ঠানে রংপুর পুলিশ সুপার মো. মিজানুর রহমান, লালমনিরহাট পুলিশ সুপার মো. রশিদুল হক, ঠাকুরগাঁয়ের পুলিশ সুপার ফরহাদ আহমেদ, নীলফামারীর পুলিশ সুপার মো. জাকির হোসেন খানসহ রংপুর বিভাগের ৮ জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে আইজিপি একেএম শহীদুল হক ও আইজিপির সহধর্মিনী বেগম শামসুন্নাহার রহমান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ