• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৌরবিদ্যুত সুবিধাসহ বহুতল খাদ্যগুদাম উদ্বোধন

বগুড়া: বগুড়ার সান্তাহারে দেশের প্রথম সৌরবিদ্যুত সুবিধাসহ বহুতল খাদ্যগুদাম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার দুপুর ১২টায় তিনি ২৫ হাজার মেট্রিকটন ধারণক্ষমতা সম্পন্ন আর্দ্রতা নিয়ন্ত্রক এই গুদামের উদ্বোধন করেন।
গুদামের প্রতিটি কক্ষে আছে অগ্নিনির্বাপক এবং স্বয়ংক্রিয় আর্দ্রতা নিয়ন্ত্রক ব্যবস্থা। এছাড়াও চালের বস্তা সরাতে আছে চারটি ফর্ক লিফট। আর বস্তায় চাল সংরক্ষণের জন্য আছে ২৬ হাজার ৪০টি প্লাস্টিক প্যালেট।
খাদ্যগুদাম উদ্বোধনের পর চত্বরে একটি আম গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে তিনি গুদামের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ভূমিমন্ত্রী শামসুর রহমান, সাংসদ জাহাঙ্গীর কবির নানক, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাইদ আল মাহমুদ স্বপন, শেখ ফজলে নূর তাপস আব্দুর রহমান, আব্দুল মান্নান ও ইসরাফিল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ