• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পীরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নাইটকোচ খাদে, নারীসহ নিহত ২

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে রূপসী পরিবহন নামের একটি নাইট কোচ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারীসহ ২ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে রংপুর ঢাকা মহাসড়কের পীরগঞ্জ ফায়ার সার্ভিস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বড় দরগা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী রূপসী পরিবহন (ঢাকা মেট্রো-ব-১১-০৭৩) পীরগঞ্জ ফায়ার সার্ভিস এলাকায় এসে  নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ২ জন মারা যান। আহত হন অন্তত ১৫ জন।
নিহত নুর জাহান বেগমের বাড়ি দিনাজপুরের খানসামায়। অপর জনের নাম পাওয়া যাওয়া নি।
তিনি জানান, আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে রমেক হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে ১ জনের অবস্থা আশংকাজনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ