• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন |

কুড়িগ্রামের চাঁদা না পেয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই

OLYMPUS DIGITAL CAMERA

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে চাঁদা না পেয়ে দুর্বৃত্তরা আবুল হোসেন নামের এক আলু ব্যবসায়ীকে মারধর এবং তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার হলোখানা ইউনিয়নের নয়ারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের চর সুভারকুটি গ্রামের আলু ব্যবসায়ী আবুল হোসেন দীর্ঘদিন ধরে আলুর ব্যবসা করে আসছিল। এ বছর আলুর মৌসুম আসায় তিনি আলু ক্রয় করে হিমাগারে রাখার উদ্দেশ্যে আলু ক্রয় করতে যাচ্ছিলেন। এ সময় হলোখানার নয়ারহাট বাজার নামক স্থানে পৌঁছলে সেখানকার চিহ্নিত একাধিক মামলার আসামী সফি (৩৪), সিরাজুল ইসলাম (৩০), মনছুর আলী (৪৫), মুকুল মিয়া (৩১) ও মিঠু (২৫) নামের কিছু যুবক আলু ব্যবসায়ী আবুল হোসেনের কাছ থেকে আলু ক্রয়ের জন্য পকেটে থাকা ৩৫ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় এবং এলোপাতারি মারপিট করে পালিয়ে যায়। এতে আবুল হোসেন গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করায়।
এ বিষয়ে কুড়িগ্রাম সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান-আহত ব্যক্তির অবস্থা গুরুতর।
এ ঘটনায় আহত আলু ব্যবসায়ী আবুল হোসেনের ভাই মুক্তিযোদ্ধা আব্দুর রফিক জানান, দুর্বৃত্তরা কয়েকদিন থেকে আমার ভাইয়ের কাছে অবৈধভাবে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় তারা আমার ভাইকে মারপিট করে টাকা ছিনিয়ে নিয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সোহবান জানান, এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ