• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

গাবতলীতে পুলিশ-শ্রমিক সংঘর্ষের মামলায় ৭ শ্রমিক রিমান্ডে

ঢাকা: রাজধানীর গাবতলীতে পরিবহন শ্রমিকদের তাণ্ডব ও পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ ঘটনার মামলায় ৭ শ্রমিককে একদিন করে রিমান্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার তাদের ঢাকা সিএমএম আদালতে হাজির করে মামলা সুষ্ঠু তদন্তের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী অফিসার। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আলগমীর কবির রাজ প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডকৃত ৭ শ্রমিক হলেন- রফিকুল ইসলাম, হাসানুর, রবিন, সোহেল, ফজলে রাব্বী, আল আমিন ও এনামুল হক। এর আগে গতকাল বুধবার রাতে মামলাটি করে দারুস সালাম থানা পুলিশ। এসব মামলায় ৪০ জনের নাম উল্লেখ করে এক হাজারের বেশি শ্রমিককে আসামি করা হয়েছে। গাবতলীর ঘটনায় শ্রমিকদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলার কয়েক ঘণ্টা পরে গতকাল বুধবার রাতে এই ৩ মামলা হয়।
দারুস সালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিমুজ্জামান জানান, ‘ধর্মঘটের নামে মঙ্গল ও বুধবার গাবতলী এলাকায় পরিবহন শ্রমিকরা তাণ্ডব চালিয়েছে। এ ঘটনায় তিনটি মামলা হয়েছে। দুটি মামলা করেছে পুলিশ। আর একটি মামলা করেছেন একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি। আসামিদের মধ্যে ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে কয়েকজন পরিবহন শ্রমিক নেতাও রয়েছেন। সব মিলে আসামি এক হাজারের বেশি।’
উল্লেখ্য, ঢাকার সাভারে ট্রাকচাপা দিয়ে এক নারীকে হত্যার দায়ে সোমবার ট্রাকচালক মীর হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।  এছাড়া পরিচালক তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীর নিহতের ঘটনায় দায়ের করা মামলায় বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন মানিকগঞ্জের আদালত।  এ রায় ঘোষণার পর থেকেই ঢাকাসহ দেশের বেশ কয়েকটি বিভাগে অঘোষিত কর্মবিরতিতে গেছে গাড়ি চালকরা। রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে তারা।
এরই অংশ হিসেবে শ্রমিকরা মঙ্গলবার সকাল থেকেই আন্তঃজেলা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন।  সন্ধ্যার পর তাদের সংখ্যা বাড়তে থাকে।  এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা উত্তেজিত হয়ে গাড়ি চলাচলে বাধা দেয়।  এ সময় পুলিশ তাদের থামানোর চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।  স্বল্প সংখ্যক পুলিশ সদস্য তাৎক্ষণিকভাবে পিছু হটে।  পরে অতিরিক্ত পুলিশ এলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ