• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মুক্তিযোদ্ধা তালিকা থেকে মীরু ও হিরো বাদ

সিরাজগঞ্জ: দৈনিক সমকালের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আবদুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মীরু ও তার বড় ভাই হামিদুল হক হিরো মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ পড়েছেন।
বৃহস্পতিবার শাহজাদপুর উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি মুক্তিযোদ্ধা নন এমন ১৭৫ জনের একটি তালিকা প্রকাশ করে। তাতে মীরু ও হিরো আছেন।
মুক্তিযোদ্ধা তালিকায় আগে অন্তর্ভুক্ত ছিলেন এমন আরো ৩১ জন ওই তালিকা থেকে বাদ পড়েছেন।
প্রকাশিত তালিকায় উল্লেখ করা হয়, “শাহজাদপুর গ্রামের মো. আবু তালেব মিয়ার ছেলে মো. হালিমুল হক মীরু (জামুকা প্রেরিত তালিকার ক্রমিক নং-০৭০৪৩১৩৪৫৫০), গেজেট নং-২৯৪৩, তারিখ : ৪ অক্টোবর ২০১৩ সাল, জন্মসনদের বয়স-১ জানুয়ারি ১৯৫৫ সাল, জাতীয় পরিচয়পত্রের বয়স-১ জানুয়ারি ১৯৫৯ সাল মুক্তিযোদ্ধা নন।”
তালিকায় আরো উল্লেখ করা হয়, “হামিদুল হক হিরো (জামুকা প্রেরিত তালিকার ক্রমিক নং-০৭০৪১৪৫৪৮), গেজেট নং-২৯৪৮, তারিখ : ৪ অক্টোবর ২০১৩ সাল, মুক্তিযোদ্ধা নন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ