• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মহিলা আ’লীগের সভাপতি শাফিয়া, সম্পাদক মাহমুদা

ঢাকা: মহিলা আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে শাফিয়া খাতুন সভাপতি এবং মাহমুদা বেগম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলররা সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তাদের নাম প্রস্তাব করেন। পরে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে শাফিয়া খাতুন সভাপতি ও মাহমুদা বেগম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এর আগে সকালে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন।
এছাড়াও সম্মেলনে ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহিদা তারেক দিপ্তী ও সাধারণ সম্পাদক শবনম শীলা এবং ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেরা বেগম ও সাধারণ সম্পাদক নার্গিস রহমান নির্বাচিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ