• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কালীগঞ্জে রুপসা ও গড়াই পরিবহনে জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জের বেজপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দ্রুতগতিতে গাড়ি চালানো, গাড়ির চালকের কাছে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় রুপসা ও গড়াই পরিবহনের ২টি যাত্রীবাহী বাসের চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট মো. ছাদেকুর রহমান এ জরিমানা করেন। তিনি সাংবাদিকদের জানান, রোববার দুপুরে ঝিনাইদহ-যশোর সড়কের কালীগঞ্জ উপজেলার বেজপাড়া নামক স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
তিনি আরো জানান, যাত্রীদের অভিযোগ কুষ্টিয়া-খুলনাগামী রুপসা ও গড়াই পরিবহনের বাসগুলো দ্রুতগতিতে চলে। যার কারনে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। অভিযান কালে রুপসা ও গড়াই পরিবহনের দুটি বাসের চালকে দ্রুত গতি, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ছাদেকুর জানান, এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ