• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডেমরায় ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৩

ডেমরা (ঢাকা) প্রতিনিধি: ডেমরায় পৃথক দু’টি অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের শরীর তল্লাশি করে ১২০ পুড়িয়া গাঁজা ও ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রোববার বেলা ১১ টায় তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। এর আগে শনিবার  দিনগত রাতে ডেমরার পশ্চিম ডগাইর ও ডগাইর বড় মুরগির ফার্ম এলাকা তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল- ডগাইর আল-আমিন রোডের হুমায়ূনের বাড়িতে বসবাসরত হবিগঞ্জের বানিয়াচং থানার রায়পুর গ্রামের আমীর হোসেনের ছেলে মো. রুমন (২২), কোনাপাড়ায় বসবাসরত শরিয়তপুরের সখিপুর থানার কার্তিকপুর গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে রাকিব (২০) ও ডেমরার বাঁশেরপুলের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে মো. জয় (১৮)।
পুলিশ জানায়, উক্ত মাদক চোরাকারবারিদের গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা-গাঁজা বিক্রি করার সময় হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় রুমনের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ও বাকি দুজনের কাছ থেকে ১২০ পুড়িয়া গাঁজা উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে শনিবার রাতেই ডেমরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ