দিনাজপুর প্রতিনিধি: বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ এবং ‘ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীগণের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ মার্চ) বিকেলে জেলা আইনজীবী সমিতির সম্প্রসারিত দ্বিতল ভবনের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক জাতীয় সংসদ সদস্য এডভোকেট সরদার মোশারফ হোসেন। জেলা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের আহবায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আজিজুল ইসলাম জুগলু’র সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন সাবেক এমপি ও দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মো. আব্দুল লতিফ মিঞা। বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মো. নুরুজ্জামান জাহানীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি মো. তাহেরুল ইসলাম, সিনিয়র আইনজীবী প্রফুল্ল কুমার রায়, মো. সলিমুল্লাহ, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাংগঠনিক বিষয়ক সদস্য আজফার হোসেন চৌধুরী বঙ্গবাবু, মীর ইউসুফ আলী, খাদেমুল ইসলাম, সামসুর রহমান পারভেজ, আমিরুল হক তুফান, রফিকুল আমিন, আবু হেনা মোস্তাফা কামাল, ফজলুল হক, দিলীপ চন্দ্র পাল, সারোয়ার আহমেদ বাবু প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় ৪ নেতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও কর্ম বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তাদের আদর্শ বুকে ধারন করে নিজেদের জীবন গঠনের আহবান জানান। বক্তারা সকল প্রকার লোভ-লালসার উর্দ্ধে উঠে সবাইকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পক্ষে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীর নৌকা মার্কার পক্ষে সকল মত-পার্থক্য ভূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।