• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন |

পুলিশের দিকে গুলি : কুমিল্লায় ২ জেএমবি সদস্য আটক

কুমিল্লা: কুমিল্লার একটি চেকপোস্টে একটি বাস তল্লাশির সময় গোলাগুলির পর নিষিদ্ধ জঙ্গি দল জেএমবির ২ সদস্যকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তীরচর গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
চান্দিনা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিন বলেন, শ্যামলী পরিবহনের একটি বাস তল্লাশির জন্য থামালে সঙ্গে সঙ্গে ২ জন গাড়ি থেকে নেমে এসে পুলিশের দিকে গুলি ছোড়ে এবং বোমা বিস্ফোরণ ঘটায়। জবাবে পুলিশ ২৪ রাউন্ড গুলি ছোড়ে। গোলাগুলির পর ধাওয়া দিয়ে ২ জনকেই আটক করা হয়।
আটককৃতরা হলেন- জসিম (৩০) ও হাসান (৩২)। তাদের পরিচয় পুলিশ জানাতে পারেনি।
এসআই কামাল বলেন, তাদের জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।
কুমিল্লার পুলিশ সুপার শাহ মোহাম্মদ আবিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ