পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: মঙ্গলবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নিকড়দিঘী নান্দুলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় প্রঙ্গনে প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সামছুল আলম দুদু। সমাবেশে আরো বক্তব্য রাখেন, মোঃ পুর ইউনিয়ন আ:লীগ নেতা এবিএম দুলাল হোসেন, প্রধান শিক্ষক মোঃ সোলায়মান হোসেন প্রমুখ।