• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ৭ এপ্রিল

দিনাজপুর প্রতিনিধি: আগামী ৭ এপ্রিল অনুষ্ঠিতব্য দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বাংলা ১৪২৩ সনের নির্বাচনকে সামনে আদালত পাড়া সরগরম হয়ে উঠেছে। আইনজীবীরা দৈনন্দিন স্বাভাবিক কাজ-কর্মের পাশাপাশি নির্বাচনী আলাপচারিতায় ব্যস্ত সময় পাড় করছেন। সম্ভাব্য প্রার্থীরাও এরই মধ্যে তাদের প্রচার-প্রচারনা অব্যাহত রেখেছেন। বর্তমানে পুরো আদালত পাড়ায় বইছে নির্বাচনী হওয়া।
বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে নেতৃস্থানীয় কয়েকজন আইনজীবীর সাথে কথা বলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য একাধিক প্রার্থীর নাম জানা গেছে।
সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলেন-আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী মো. আব্দুল লতিফ, সমিতির সাবেক সভাপতি মো. আজিজুল ইসলাম জুগলু, সাবেক সাধারণ সম্পাদক মো. হামিদুল ইসলাম, অপর সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান জাহানী ও সিনিয়র আইনজীবী মো. নুরুল ইসলাম।
সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন-সিনিয়র আইনজীবী মো. তহিদুল হক সরকার, মো. তাহেরুল ইসলাম, মো. মেহবুব হাসান চৌধুরী লিটন, মো. আতাউর রহমান আতা, মঞ্জুর আহম্মেদ রুবেল, মো. খাদেমুল ইসলাম ও মো. তোহা।
এদিকে বিএনপি সমর্থিত সভাপতি ও সাদারণ সম্পদক পদে একাধিক প্রার্থীর নাম জানা গেছে। সভাপতি পদে সম্ভাব্য প্রার্থীরা হলেন- বর্তমান সভাপতি খতিবুদ্দিন আহম্মেদ, সাবেক সভাপতি মো. আব্দুল হালিম, সাবেক সাধারণ সম্পাদক মো. একরামুল আমিন, সমো. সাবেক সহ-সভাপতি মো. মইনুল ইসলাম ও সিনিয়র আইনজীবী মো. আসির উদ্দিন।
সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন-বর্তমান সাধারণ সম্পাদক মো. এমাম আলী, সিনিয়র আইনজীবী মোল্লা মো. সাখাওয়াত হোসেন ও আ ন ম হাবিবুল্লাহ।
এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সভাপতি ও সাধারণ পদে সম্ভাব্য প্রার্থীরা হলেন- সভাপতি পদে সাবেক সভাপতি মো. ইউসুফ আলী, মো. আবু তালেব ও মো. মাজহারুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থীরা হলেন- মো. ফজুলর রহমান, মো. আজফার হোসেন চৌধুরী (বঙ্গবাবু)।
দিনাজপুর জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, বাংলা ১৪২৩ সনের নির্বাচন পরিচালনার জন্য ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।  প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন এ্যাডভোকেট মো. কাজেম উদ্দিন, কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন এ্যাডভোকেট মো. হাসনে ইমাম নয়ন ও মো. আব্দুর রউফ।
এদিকে আগামী ৭ এপ্রিল জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে আদালত পাড়া সরগরম হয়ে উঠেছে। আইনজীবীরা দৈনন্দিন স্বাভাবিক কাজ-কর্মের পাশাপাশি নির্বাচনী আলাপচারিতায় ব্যস্ত সময় পাড় করছেন। সম্ভাব্য প্রার্থীরাও এরই মধ্যে তাদের প্রচার-প্রচারনা অব্যাহত রেখেছেন। বর্তমানে পুরো আদালত পাড়ায় নির্বাচনী হওয়া বইছে। উল্লেখ্য, ১৫টি পদে জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ৪ শতাধিকের বেশী আইনজীবী ভোট প্রদান করবেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ