শরীফুল ইসলাম, চাঁদপুর: চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইভা আক্তার (৯) ও মিথিলা আক্তার (১৪) নামের ২ বোন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। এতে ছোট বোন ইভা মৃত্যু বরণ করলেও বড় বোন মিথিলা আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়ির ছাদে খেলাধুলা করার সময় এ দূঘর্টনাটি ঘটে।
ইভা আক্তার ও মিথিলা আক্তার পুরান বাজার নিতাইগঞ্জ (কুলি বাগান) এলাকার চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক মনির হোসেনের মেয়ে। নিহত ইভা আক্তার পুরান বাজার মার্চেন একাডেমির ৩য় শ্রেণির ছাত্রী ও মিথলা আক্তার মধুসুধন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী।
নিহত ইভার পিতা মনির হোসেন জানান, পুরান বাজারের ব্যবসায়ী বিল্লাল পাটওয়ারীর উট মার্কা লবন ও বরফ কারখানার জন্য ১১ হাজার বোল্ডের এ লাইনটি সরানোর জন্য বেশ কয়েকবার বলা হলেও তারা লাইনটি বাসার কাছ থেকে সরিয়ে নেননি। এমনকি ওই তার গুলোকে প্লাস্টিকের কভার দিয়ে মুড়ানো হয়নি। তাদের গাফলতির কারনেই আমার মেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।
পরিবারের লোকজন জানায়, বৃহস্পতিবার দুপুরে তাদের ছোট ভাইয়ের সুন্নতে খাতনা অনুষ্ঠান করার জন্য বাসার ৩য় তলার ছাদে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। আয়োজন শেষে তারা দু’বোন খেলা ধুলা করতে ছাদে উঠেন। এসময় তারা ছাদের পাশে থাকা ১১ হাজার বোল্ডের বিদ্যুৎতের তারের কারনে দু’জনই বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে বিকাল ৫টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক ইভা আক্তারকে মৃত ঘোষনা করেন। এমন ঘটনার কথা শুনে ওই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।
উট মার্কা লবন ও বরফ কারখানার বিল্লাল পাটওয়ারীর বলেন, কারখানর জন্য আমরা যে লাইনটি টেনেছি তা ঠিক আছে। বরং তারাই সরকারি জায়গায় বিল্ডিং তৈরি করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও পারিবারিক সূত্রে জানা যায়।