• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

পুরাণবাজারে ২ বোন বিদ্যুৎস্পৃষ্ট, ছোট বোন নিহত

শরীফুল ইসলাম, চাঁদপুর: চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইভা আক্তার (৯) ও মিথিলা আক্তার (১৪) নামের ২ বোন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। এতে ছোট বোন ইভা মৃত্যু বরণ করলেও বড় বোন মিথিলা আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়ির ছাদে খেলাধুলা করার সময় এ দূঘর্টনাটি ঘটে।
ইভা আক্তার ও মিথিলা আক্তার পুরান বাজার নিতাইগঞ্জ (কুলি বাগান) এলাকার চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক মনির হোসেনের মেয়ে। নিহত ইভা আক্তার পুরান বাজার মার্চেন একাডেমির ৩য় শ্রেণির ছাত্রী ও  মিথলা আক্তার মধুসুধন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী।
নিহত ইভার পিতা মনির হোসেন জানান, পুরান বাজারের ব্যবসায়ী বিল্লাল পাটওয়ারীর উট মার্কা লবন ও বরফ কারখানার জন্য ১১ হাজার বোল্ডের এ লাইনটি সরানোর জন্য বেশ কয়েকবার বলা হলেও তারা লাইনটি বাসার কাছ থেকে সরিয়ে নেননি। এমনকি ওই তার গুলোকে প্লাস্টিকের কভার দিয়ে মুড়ানো হয়নি। তাদের গাফলতির কারনেই আমার মেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।
পরিবারের লোকজন জানায়, বৃহস্পতিবার দুপুরে তাদের ছোট ভাইয়ের সুন্নতে খাতনা অনুষ্ঠান করার জন্য বাসার ৩য় তলার ছাদে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। আয়োজন শেষে তারা দু’বোন খেলা ধুলা করতে ছাদে উঠেন। এসময় তারা ছাদের পাশে থাকা ১১ হাজার বোল্ডের বিদ্যুৎতের তারের কারনে দু’জনই বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে বিকাল ৫টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক ইভা আক্তারকে মৃত ঘোষনা করেন। এমন ঘটনার কথা শুনে ওই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।
উট মার্কা লবন ও বরফ কারখানার বিল্লাল পাটওয়ারীর বলেন, কারখানর জন্য আমরা যে লাইনটি টেনেছি তা ঠিক আছে। বরং তারাই সরকারি জায়গায় বিল্ডিং তৈরি করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও পারিবারিক সূত্রে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ