• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সীমান্তে বেড়া দিতে ভারত সরকারকে আদালতের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের নাগরিকদের ভারতে অবৈধ প্রবেশ ঠেকাতে সীমান্তে বেড়া দেয়ার প্রয়োজনীয় অর্থ শিগগির ছাড় দিতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত৷ এছাড়া আসামের বৈধ নাগরিকদের শুমারি এপ্রিলের মধ্যে করতে বলা হয়েছে৷
এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যে অবৈধ বাংলাদেশিদের সংখ্যা নির্ধারণের জন্য ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স (এনআরসি)-র তথ্য হালনাগাদ করার নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট৷ এর আগে মার্চের মধ্যে পরিসংখ্যান জমা দেয়ার নির্দেশ দিয়েছিল আদালত৷
আসামের হাজেলা কমিটির সদস্য প্রতীক হাজেলা আদালতকে জানান, কাজটি বেশ সময় সাপেক্ষ৷ আরো সময় প্রার্থনা করেছিলেন তিনি৷ তবে আদালত এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে সহায়তা করার নির্দেশ দেয়৷ এতে যে পরিমাণ লোকবল ও অর্থ প্রয়োজন তা কেন্দ্রীয় সরকার দিতে বাধ্য থাকবে বলে জানিয়েছে আদালত৷
বুধবার সুপ্রিমকোর্টের বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি আরএফ নরিমানের যৌথ বেঞ্চের দেয়া ওই আদেশে কাজটি দ্রুত শেষ করতে তাগাদা দেওয়া হয়েছে৷ সেই সাথে ভারত সরকারের কাছে কাঁটাতারের বেড়া বসানো ও সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার কাজে অগ্রগতির প্রতিবেদনও চাওয়া হয়েছে৷
আসাম রাজ্য সরকার সীমান্তে নিরাপত্তার জন্য ২ কোটি ৯৬ কোটি রুপি কেন্দ্রের কাছে চেয়েছে৷ সেই বিষয়ে শিগগির সিদ্ধান্ত নেয়া হবে৷
বেশ কিছুদিন ধরেই আসাম থেকে বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর দাবিতে সরব সেই রাজ্যের বেশ কিছু সংগঠন৷ অবৈধভাবে ভারতে প্রবেশকারীদের শিগগিরই প্রত্যর্পণের দাবিতে বেশ কিছুদিন ধরেই সরগরম আসাম৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ