সিসি নিউজ: সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার সংসদের অস্থায়ী কার্যালয় তালুকদার মার্কেটে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে পৌর মেয়র আমজাদ হোসেন সরকার (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ও সাধারন সম্পাদক পদে সাংবাদিক আমিনুল হক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন আজমল হোসেন সরকার (সহ-সভাপতি), রোবায়েতুর রহমান (যুগ্ম-সম্পাদক), সাকির হোসেন বাদল (সঙ্গীত বিষয়ক সম্পাদক), মীর সারোয়ার আলী মুকুল (নাট্য সম্পাদক), মারুফ শেখ (অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক), মমিনুল ইসলাম মুকুল (দপ্তর সম্পাদক)। কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন আলহ্বাজ বখতিয়ার কবির, আখতারুল ইসলাম মৃধা, আখতার খান, আব্দুল খালেক ও নকিবুল ইসলাম। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বদিউজ্জামান বদিয়ার (কোষাধ্যক্ষ), আকমল সরকার রাজু (অভ্যন্তরীণ হিসাব পরীক্ষক), শাহানা বানু নীরা (মহিলা সম্পাদিকা), শাহ্ হামিদুল ইসলাম (সমাজ-সাহিত্য বিষয়ক সম্পাদক) এবং গোলাম মোস্তফা মহব্বত (পাঠাগার বিষয়ক সম্পাদক)।
নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোমায়রা মন্ডল।