দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলার সীমান্তবর্তী কমলপুর বাজার থেকে আশিকুল ইসলাস আশিক (২৫) নামে এক ভূয়া মেজরকে আটক করেছে র্যাবের সদস্যরা।
আটক আশিকুল ইসলাস আশিক দিনাজপুর সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামের মো. মোসলেন উদ্দিনের ছেলে।
র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের ব্যাটলিয়ান কমান্ডার মেজর সাকিব জানান, আশিকুল ইসলাম আশিক বেশ কিছুদিন ধরে নিজেকে র্যাবের মেজর সিফাত ও দুদকের উপ-পরিচালক গোলাম মর্তূজা পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছিল।
শনিবার দুপুরে কমলপুর বাজারে সে নিজেকে র্যাবের মেজর সিফাত বলে পরিচয় দিয়ে এক ব্যবসায়ীর কাছে ১ লাখ টাকা চাঁদা দাবী করে। এ সময় তাকে হাতে নাতে আটক করা হয়। দিনাজপুর র্যাব-১৩ ক্যাম্পের এএসপি গোলাম মোর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।