লালমনিরহাট : লালমনিরহাটে আজাদ জুল মিলে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে ওই জুট মিলের রি-সাইকেল মেশিন তথা হটলার থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে জুট মিলের ৩ শ মণ পাটসহ বেশকিছু জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে। লালমনিরহাট ফায়ার স্টেশনের কর্মকর্তা মতিয়ার রহমান জানান, আজাদ জুট মিলের বস্তা তৈরির প্রাথমিক কারখানায় (১ম শেড) পাট রি-সাইকেল মেশিনে পাট সটিং করার সময় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্ত্বের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। কারখানার শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে লালমনিরহাট সদর ফায়ার স্টেশনের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। লালমনিরহাট আজাদ জুট মিলের ম্যানেজার জসিম উদ্দিন জানান, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় কারখানার মূল মেশিনপত্র রক্ষা হয়েছে। এরপরও ৩শ মণ পাট, ১টি শেড ও পাট রি-সাইকেলিং হটলার মেশিনটি পুড়ে গেছে। এতে প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজাদ জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক মেহেদি হাসান আজাদ জানান, কারখানায় আগুন লাগার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শ্রমিক বা অন্য কারো গাফিলতি আছে কি না, তা এ মূহুর্তে কিছু বলা যাচ্ছে না।