• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

২৫ দল নিয়ে জোট ঘোষণা এ মাসেই : এরশাদ

রংপুর: চলতি মাসের মধ্যে ২৫টি দল নিয়ে নতুন জোট গঠন করবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। পাঁচ দিনের সফরে রংপুর এসে শুক্রবার দুপুরে নগীরর দর্শনা মোড়ের পল্লী নিবাস বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, ২৫টি দলের মধ্যে পাঁচটি নিবন্ধিত দলও আছে। এ মাসের মধ্যেই জোট ঘোষণা করা হবে।

সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত মূর্তি গ্রিক দেবীর নয় বলে দাবি করে এরশাদ বলেন, হেফাজতে ইসলাম তা অপসারণের যে দাবি তুলেছে তার সঙ্গে আমার দ্বিমত আছে।এটি গ্রিক দেবির মূর্তি নয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তত্ত্বাবধায়ক সরকারের সময় নেওয়া ব্যবসায়ীদের টাকা ফেরত দিতে সরকারের প্রতি উচ্চ আদালতের নির্দেশনা সঠিক বলেও মন্তব্য করেন এরশাদ।

এ সময় জাতীয় পার্টির রংপুর জেলা আহ্বায়ক মোফাজ্জল হোসেন ও মহানগর আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফাসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর ১২টার দিকে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে অবতরণ করে সড়কপথে পল্লী নিবাসে যান এরশাদ। শনিবার রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে মহানগর জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দেবেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ