• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা

বোচাগঞ্জে কথিত পীর হত্যার মূল খুনি গ্রেফতার

সিসি নিউজ: দিনাজপুরের বোচাগঞ্জে পীর ফরহাদ হোসেন চৌধুরী ও গৃহপরিচারিকা রুপালি বেগম হত্যাকাণ্ডের মূল হত্যাকারী শফিকুল ইসলাম বাবুকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩। আজ সোমবার ভোরে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানাধীন সামীন্তবর্তী জয়মনিরহাট বাজার এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শফিকুল ইসলাম বাবু দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার দৌলা (শাহপাড়া) গ্রামের আজিমুদ্দিনের ছেলে।
আজ বেলা ১২টায় রংপুর র‌্যাব-১৩ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক এটিএম আতিকুল্যাহ (এল) বিএন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ১৩ মার্চ জেলার বোচাগঞ্জ থানাধীন দৌলা গ্রামের দরবার শরীফের ভিতর পীর ফরহাদ হোসেন ও তার গৃহপরিচারিকাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশের পাশাপাশি র‌্যাবও ছায়া তদন্ত শুরু করে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ অপর প্রতিপক্ষ পীর ইসাহাক আলী ও নিহত পীরের খাদেম সাইদুর রহমানকে গ্রেফতার করে।
ইসাহাক আলী ও সাইদুর রহমান জবানবন্দিতে বলেন, তাদের পরিকল্পনায় শফিকুল ইসলাম বাবু ও তার সহযোগিরা মিলে এ হত্যাকাণ্ডটি সংঘটিত করে।
র‌্যাব-১৩ এর অধিনায়ক এটিএম আতিকুল্যাহ (এল) বিএন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে কিলিং মিশনে অংশ নিয়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানাধীন সামীন্তবর্তী জয়মনিরহাট বাজার এলাকা হতে শফিকুলকে গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ