• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জঙ্গি দম্পতির লাশ গ্রহণে পরিবারের অস্বীকৃতি

পরিবার অস্বীকৃতি জানানোর পর পুলিশের পক্ষ থেকে দুটি লাশ আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে গিয়ে নিহত জোবায়দার লাশ শনাক্ত করেন জোবায়দার বাবা  নুরুল আলম এবং ভাই জিয়াবুল হক।
জোবায়দাকে নিজের বোন হিসেবে চিহ্নিত করলেও জিয়াবুল হক বলেন, আমরা তাদের লাশ গ্রহণ করবো না। তারা যে ঘৃণ্য কাজ করেছে তাতে ইতিমধ্যে আমরা সমাজে মুখ দেখাতে পারছি না। এই অবস্থায় আমরা তাদের লাশ বাড়িতে নিয়ে দাফন করবো না।
একইভাবে ঘৃণা প্রকাশ করেন কামাল উদ্দিনের বাবা মোজাফ্ফর আহাম্মদও।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা বলেন, নিহত দুই জনের পরিচয় শনাক্ত করার পর দুইজনের বাবাকে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি বাইশারি গ্রাম থেকে গতকাল রবিবার চট্টগ্রামে নিয়ে আসা হয়। তাদের সন্তানদের ব্যাপারে তাদের জিজ্ঞাসাবাদ করা হলেও তারা তেমন কোনো তথ্য দিতে পারেননি। সোমবার দুই জনের বাবাই লাশ গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন।  নিয়ম অনুযায়ী লাশ দুটি আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ