সিসি নিউজ: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম মোস্তফা আহমেদ ৯০ হাজার ১৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী পেয়েছেন ৬০ হাজার ১০০ ভোট।গত বছরের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের সংসদ মনজুরুল ইসলাম লিটন দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ায় আসনটি শূন্য হয়। এখানে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ আসনে মোট ভোটার তিন লাখ ৩৩ হাজার ৪২৬ জন। এরমধ্যে নারী এক লাখ ৭০ হাজার ৮৪১ এবং পুরুষ এক লাখ ৬২ হাজার ৫৮৫ জন।