নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে ১৬ টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। জেলার ডোমার উপজেলার পশ্চিম হরিনচড়া গ্রামের জনৈক মমিনুর রহমান ও তার অপর দুই ভাইয়ের বাড়ীতে মঙ্গলবার দিবাগত রাত হতে আজ বুধবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এ গরুগুলি উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ। তারা ওই এলাকার আমছার আলীর ছেলে।
জানা যায়, গত সোমবার স্থানীয় বসুনিয়া হাটে একটি গরু কিনে মমিনুর একই রঙের দুটি রশিদ কাটতে বলে ইজারাদারকে। তিনি এতে রাজী না হলে একটি রশিদ নিয়ে ফেরে মমিনুর। পরবর্তীতে তার বাড়ীতে একটি রশিদে একই রঙের দুটি গরু দেখতে পায় এলাকাবাসী। এরপর থানা পুলিশে খবর দেয়া হলে তার বাড়ীতে অভিযান চালিয়ে তার পাকা গোয়াল ঘর সহ তার অপর ভাইদের বাড়ী হতে বিভিন্ন বয়সী ১৬টি গরু উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত গরুগুলি থানায় হেফাজতে রয়েছে। এ গরু উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে পাশ্ববর্তী সদর উপজেলার লক্ষীচাপ, জলঢাকা উপজেলার খেরকাটি, ধর্মপাল সহ বিভিন্ন এলাকার লোকজন এসে বিভিন্ন সময়ে তাদের চুরি যাওয়া গরু বলে সনাক্ত করে। পুলিশি অভিযানের সময় একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় গরু চোর মমিনরি সহ তার অপর দুই ভাই ও তাদের বাড়ীর অপরাপর সদস্যরা পালিয় যায়। এলাকাবাসী জানায়, হঠাৎ করে গত তিন বছর ধরে মমিনুর ও তার ভাইদের আর্থিক উথ¦ান হতে থাকে। তাদের এ গরু চুরি কর্ম ও চোরাই মালামাল হেফাজতের পিছনে একটি প্রভাবশালী মহল রয়েছে বলে তাদের দাবী। সরকারের যথাযথ কতৃপক্ষের কাছে এ চক্রের প্রধান হোতা সহ প্রকৃত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবী জানাচ্ছে এলাকাবাসীর। এ ব্যাপার ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদ আলী গরু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
জমি নিয়ে বিরোধের জেরে দোকান ভাংচুর, আহত ১
নীলফামারীতে জমি নিয়ে বিরোধের জেরে এক ক্ষুদ্র ব্যাবসায়ীর দোকানে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে ওই ব্যাবসায়ীর স্ত্রী মোর্শেদা বেগম (২৬)। তিনি বর্তমানে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ হামলা ও ভাংচুরের ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপুরে জেলার ডোমার উপজেলা সদরের অদুরে পশ্চিম চিকনমাটি পানাতিপাড়া গ্রামের আরডিআরএস মোড় নামক এলাকায়। এলাকাবাসী জানায়, ওই এলাকার আজিজুল ইসলামের ছেলে জিয়াউর রহমান ২০০৮ সালে ৮ শতাংশ জমি কিনে বাড়ী নির্মান করে বসবাস ও বাড়ী সংলগ্ন একটি ক্ষুদ্র দোকান করে জীবিকা নির্বাাহ করে আসছেন। দীর্ঘদিন পর আজ বুধবার দুপুরে প্রতিবেশী আব্দুল মজিদের ছেলে দুলাল, তার স্ত্রী রাব্বিনা বেগম দলবল নিয়ে ২০০৯ সালে ওই জমি কিনে নিয়েছে এমন মালিকানা দাবী করে জিয়াউর রহমানের দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় দোকান বাচাতে গিয়ে আহত হয়েছে জিয়াউর রহমানের স্ত্রী মোর্শেদা বেগম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। ডোমার পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলম দোকানে হামলা ও ভাংচুরের বিষয়টি নিশ্চিত করেন।
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত
“দুর্নীতি হবে শেষ,নিজে বাঁচবো বাঁচাবো দেশ” এই শ্লোগানে নীলফামারীর ডোমার উপজেলায় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্তর হতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ব্যানার, ফেষ্টুনসহ র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার নুরন্নবীর সভাপতিত্বে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক তহিদুল ইসলাম বুলু, সদস্য নুরল ইসলাম বিএসসি, জাকির হোসেন প্রধান, ডাঃ ওমর ফারুক, নাদিরা ফেরদৌসী চৌধুরী প্রমূখ।
এক হাজার কৃষকের মাঝে পাটবীজ বিতরন
নীলফামারীর ডোমারে এক হাজার কৃষকের মাঝে বিনামূল্যে দুই কেজি করে তোষাপাটের বীজ বিতরন করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উচ্চ ফলনশীল পাট ও পচনশীল উৎপাদন এবং উন্নত পাট পচন প্রকল্পের আওতায় এ বীজ বিতরন করা হয়। বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসোবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বহী কর্মকর্তা সাবিহা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন, ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরন্নবী, সহকারী পাট কর্মকর্তা মমিনুর রহমান, গোমনাতী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, কৃষক আব্দুল হক প্রমূখ।