• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন |

জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে নীলফামারী ডিবি পুলিশ

নীলফামারী প্রতিনিধি: আব্দুল খালেক (৪৫) নামে’র জেএমবি’র এক সদস্যকে গ্রেফতার করেছে নীলফামারী গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত খালেক পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার খুটামারা গ্রামের সর্দারপাড়ার লোকমান হোসেন মন্ডলের ছেলে। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। নীলফামারী ডিবি পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার আবু মোহাম্মদ আতিকুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অশোক কুমার পালের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জের ফ্রেন্ডস কোল্ড স্টোরেজ এলাকা থেকে গতকাল বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশ নীলফামারীর ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান পাশা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ