• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ডোমারে মন্দিরের চালা ভাংচুরের অভিযোগ

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে প্রায় তিন যুগ পুর্বের বিক্রিত জমি নিয়ে নিয়ে বিবাদের জেরে সংখ্যালঘু সম্প্রাদায়ের এক সদস্য’র বিরুদ্ধে সাম্প্রদায়িক ইস্যু তৈরীর অভিযোগ উঠেছে। সর্বশেষ এ নিয়ে বাড়ী সংলগ্ন একটি মনসা মন্দিরের চালা ভাংচুরের অভিযোগ মিলেছে জমি ক্রেতার বিরুদ্ধে। এ ঘটনাটি ঘটেছে জেলার ডোমার উপজেলার ডোমার পৌরসভার ৮ নং ওয়ার্ডের ভাদুর স্কুল এলাকায়।

এলাকাবাসী জানায়, ওই এলাকার জনৈক জসিয়ুর রহমান ১৯৮৪ সালে একই এলাকার বসন্ত কুমার রায়ের ছেলে শান্তিরামের কাছ থেকে ০৮ শতাংশ জমি কিনে নেয়। এর ১০ বছর পর ১৯৯৪ সালে একই এলাকার ইব্রাহিম আলীর ছেলে আব্দুল কাদের এর নিকট বিক্রি করে দেয়। অদ্যাবদি আব্দুল কাদের সে জমিতে ভোগ দখলে রয়েছেন এবং ওই জমির পাশ্ববর্তী জমিতে কাদেরের পুকুর থাকায় সে নিয়মিত সেই জমি দেখাশোনা ও পরিচর্যা করে আসছেন। ঘটনার দিন শনিবার বিকালে ওই এলাকার হরিবলার ছেলে তুলারাম রায় আব্দুল কাদের এর অনুপস্থিতিতে তার জমিতে বাঁশের চালা নির্মান করে। খবর পেয়ে আব্দুল কাদের তাকে মৌখিকভাবে বাধা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। তার ঘটনাস্থল ত্যাগের ঘন্টা দুয়েক পরে সন্ধ্যার দিকে তুলারামের পরিবার এলাকায় রটাতে থাকে তাদের বাড়ীর পার্শ্ববর্তী মনসা মন্দিরের চালাটি আব্দুল কাদের ভেঙ্গে দিয়েছে। এ নিয়ে এলাকায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নানা প্রশ্ন উঠেছে এ ন্যাক্কারজনক ঘটনাকে ঘিরে। এলাকাবাসী মফিজার, মজিবর, আলতাফ, রশিদুল ইসলাম সহ অনেকেই জানান, আব্দুল কাদেরের জমিতে তুলারাম গরু রাখার জন্য অবৈধভাবে বাঁশের চালা নির্মান করছেন। আব্দুল কাদের এ কাজে তুলারামকে বাধা দিয়ে চলে আসে। এর পরেই তুলারাম সহ হিন্দু সম্প্রাদায়ের লোকজন তাদের সেই মন্দিরের চালাটি ভেঙ্গে দেয়। তুলারামের বউমা মল্লিকা ও তার স্ত্রী জানায়, আব্দুল কাদের চুপিসারে এসে মন্দিরের চালাটি ভেঙ্গে দিয়ে চলে যায় আবার এক সময় জানায় আব্দুল কাদের গালিগালাজ করতে করতে এসে মন্দিরের চালাটি ভেঙ্গে দিয়ে চলে যায়। তাদের একেক সময় একেক বক্তব্য নিয়ে প্রশ্ন উঠেছে প্রকৃত ঘটনাকে ঘিরে।

এ ব্যাপারে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদ আলী তাদের উভয় পক্ষে জমি নিয়ে বিবাদের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে প্রাথমিকভাবে দেখে এসেছে। পরে তদন্তসাপেক্ষে বিস্তারিত জানা যাবে। তবে বিষয়টি তেমন কিছু না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ