• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

স্থানীয় পর্যায়ে প্রশ্ন ছাপা হবে আগামী বছর : শিক্ষামন্ত্রী

ঢাকা: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, প্রশ্নপত্র ফাঁস বন্ধে আগামী এসএসসি পরীক্ষা থেকে স্থানীয় প্রশাসনের অধীনে প্রশ্নপত্র ছাপিয়ে পরীক্ষা নেওয়া হতে পারে। বোর্ড পরীক্ষাসহ নানা পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনার সঙ্গে জড়িত অসাধু শিক্ষকদের চিহ্নিত করা হচ্ছে বলেও জানান তিনি।

রবিবার উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা (বাংলা ১ম পত্র) শুরুর আগে ঢাকা কলেজ পরিদর্শনকালে মন্ত্রী গণমাধ্যমকে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘কিছু অসাধু শিক্ষক প্রশ্নফাঁসে জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে। শুধু শিক্ষকরা নয়, কলেজের প্রিন্সিপাল পর্যন্ত প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তারা টাকার বিনিময়ে প্রশ্নফাঁস করছেন। তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। সময়মতো তাদেরকে জনসম্মুখে প্রকাশ করা হবে।’

এ সময় মন্ত্রী বলেন, ‘অনেক কষ্টে বিজি প্রেস থেকে প্রশ্নপত্র ফাঁস করা বন্ধ করা গেছে। কিন্তু শিক্ষকরা টাকার জন্য এমসিকিউর উত্তর বলে দিচ্ছেন। প্রশ্নের ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দিচ্ছেন। এভাবে হলে তো প্রশ্নফাঁস বন্ধ করা সম্ভব না।’

শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশ্য করে তিনি বলেন, অভিভাবকরা প্রশ্নফাঁসের বিষয়ে কথা বলেন না, প্রতিবাদ করেন না। তাই প্রশ্নফাঁস পুরোপুরি বন্ধ হচ্ছে না। প্রশ্নফাঁস বন্ধে অভিভাবকদের কার্যকরী ভুমিকা থাকতে হবে’। এ সময় প্রশ্নফাঁস বন্ধে অভিভাবকদের সহযোগিতা চান তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ