হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে মিনিষ্টার-মাইওয়ান এক্সক্লুসিভ শো-রুমের উদ্বোধন করলেন চিত্র নায়ক ফেরদৌস। সোমবার বেলা ১১টায় হিলি স্থলবন্দরের ব্যস্ততম চারমাথায় শো-রুম উদ্বোধনের আগে স্থানীয় হাই স্কুল এন্ড কলেজ মাঠে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নায়ক ফেরদৌস। এ সময় হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আব্দুস সবুর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব মল্লিক প্রতাপ, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হারুন-উর-রশিদসহ অনেকে উপস্থিত ছিলেন।