• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

একশ’ টাকায় মিলবে পুলিশের চাকরি

সিসি ডেস্ক: মাত্র একশ’ টাকায় কনস্টেবলের চাকরি মিলবে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. জায়েদুল আলম পিপিএম। মঙ্গলবার দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় জায়েদুল আলম একথা জানান। এসময় তিনি বলেন, ‘গতবারের মত এবারও স্বচ্ছতার সঙ্গে পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য আমরা কাজ করে যাচ্ছি। তাই নিয়োগ প্রার্থীরা মাত্র একশ’ টাকা ব্যাংক ড্রাফট, পে-অর্ডারের মাধ্যমে সরকারি খাতে জমা দিয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে চাকরি পেতে পারবেন।’
দালাল বা অন্য কারো সঙ্গে কোনো প্রকার অর্থনৈতিক লেনদেন করলে গতবারের মত এবারও তার প্রার্থিতা বাতিল করা হবে উল্লেখ করে পুলিশ সুপার আরো জানান, ‘কোন নিয়োগপ্রার্থী যেন চাকরি পাওয়ার জন্য কাউকে টাকা না দেয়, অথবা আত্মীয়স্বজন বা অন্য কোন মাধ্যমে যেন অসুদপায় অবলম্বন না করতে পারে সেজন্য মিডিয়াসহ সকলের সহযোগিতা কামনা করে ইমামদের মাধ্যমে মসজিদের মুসুল্লিদের মধ্যে প্রচার করা হবে।’
উল্লেখ্য, গত কয়েকমাস আগে জেলার ছয় উপজেলার মোট ৭০জন কনস্টেবল পদে নিয়োগ পান। এছাড়া, আগামী ১৫এপ্রিল থেকে ওই জেলায় আবারও কনস্টেবল নিয়োগ শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ