সিসি ডেস্ক: প্রায় চারশত সহকারি গ্রন্থাগারিককে এমপিওভুক্ত করা হয়েছে। নতুন এমপিওভুক্ত হওয়া সহকারি গ্রন্থাগারিকদের প্রায় সবাই সনদ ব্যবসার অভিযোগে বন্ধ হয়ে যাওয়া দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদধারী। সবাই শর্ত সাপেক্ষে এমপিওভুক্ত হয়েছেন। ২৩শে মার্চ অনুষ্ঠিত এমপিওভুক্তির সভায় এদেরকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত হয়।তবে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. এস এম ওয়াহিদুজজামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত কর্মকর্তাদের অনেকেই স্মরণ করিয়ে দিয়েছেন বন্ধ হয়ে যাওয়া দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদধারীদের এমপিওভুক্তির বিষয়টি কতটা যৌক্তিক হবে?
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিওসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মার্চ মাসের এমপিওর চেক ছাড় হবে ৪ এপ্রিল। এই বেতনের সঙ্গেই তাদের বেতন-ভাতার চেকও স্ব স্ব ব্যাংক এ্যাকাউন্টে চলে যাবে।
শিক্ষা ডটকম