• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক অডিটে এসে মৃত্যু

যশোর : যশোরে অডিট করতে এসে আরিফুল আলম (৫২) নামের পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (পবিবো) এক পরিচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে যশোর পল্লী বিদ্যুৎ সমিতির রেস্ট হাউজ থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মৃত আরিফুল পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (নিরীক্ষা) ও রাজশাহীর কাদিরগঞ্জ এলাকার জামসেদ হোসেনের ছেলে।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক ফজলুল হক জানান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (নীরিক্ষা) আরিফুল আলম নীরিক্ষা কার্যক্রমের জন্য বুধবার সন্ধ্যায় বিমানযোগে ঢাকা থেকে যশোরে আসেন। রাতে সবার সঙ্গে খাবার খেয়ে রেস্ট হাউজে ঘুমাতে যান। বৃহস্পতিবার সকালে তার কোনো সাড়া না পেয়ে বিকল্প চাবি দিয়ে ঘর খুলে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এ সময় তাকে দ্রুত যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, আরিফুল আলমের মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক মাসুম কাজী জানান, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা আরিফুল আলমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ