• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন |

এইচএসসি ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষায় ৯ শিক্ষার্থী বহিষ্কার

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার চতুর্থ দিন ইংরেজী (আবশ্যিক) দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ওই পরীক্ষায় ৯ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ওই দিনের পরীক্ষায় ১২৩২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
দিনাজপুর শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. হারুন-অর-রশীদ মন্ডল জানান, শনিবার (৮ এপ্রিল) এইচএসসি পরীক্ষার চতুর্থ দিন ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ওই দিনের পরীক্ষায় ৯৯ হাজার ৮১৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৮ হাজার ৫৮৪ জন পরীক্ষার্থী উপস্থিত এবং ১২৩২ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষায় অনুপস্থিতির হার ছিল ১ দশমিক ২৩ শতাংশ।
ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয়পত্রের পরীক্ষায় ৯ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের পরীক্ষার্থীদের মধ্যে রংপুর জেলায় ৫ জন, গাইবান্ধায় ২ জন কুড়িগ্রামে ২ জন রয়েছে।
অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রংপুর জেলায় ২০১ জন, গাইবান্ধায় ১৮৩ জন, নীলফমারীতে ১৫২ জন, কুড়িগ্রামে ১৫৮ জন, লালমনিরহাটে ৯২ জন, দিনাজপুরে ২৫৫ জন, ঠাকুরগাঁওয়ে ১১৫ জন ও পঞ্চগড় জেলায় ৭৬ জন রয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, দিনাজপুর শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় রংপুর বিভাগের ৮টি জেলার ৬৩৫টি কলেজের ১ লাখ ৬ হাজার ৭৭২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ৫৬ হাজার ৫৮২ জন ছাত্র ও ৫০ হাজার ১৯০ জন ছাত্রী। এসব পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ৮৩ হাজার ৩১১ জন, অনিয়মিত ২২ হাজার ৬০৩ জন, জিপিএ উন্নয়ন ৭৮০ জন ও প্রাইভেট পরীক্ষার্থী ৭৮ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ