• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :

বি-বাড়িয়ায় অপহৃত কিশোরী জগন্নাথপুরে উদ্ধার

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: বি-বাড়িয়া থেকে অপহৃত কিশোরীকে জগন্নাথপুর থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। জানা যায়, জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ধাওরাই গ্রামের আব্দুল হাকিমের ছেলে মিজান মিয়ার নানার বাড়ি বি-বাড়িয়া জেলার বিজয় নগর থানার সোনাজুরা গ্রামে। সে প্রায়ই তার নানা বাড়িতে গিয়ে থাকতো। সেই সুবাধে সোনাজুরা গ্রামের এমরান আলীর কিশোরী কন্যা মরিয়ম খানম মীমের (১৪) সাথে মিজান মিয়ার (২০) প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্কের সুবাদে গত শুক্রবার (৭এপ্রিল ২০১৭ইং) দিনে কিশোরী মরিয়ম মিজানের হাত ধরে বাড়ি ছেড়ে পালিয়ে জগন্নাথপুরে মিজানের বাড়িতে চলে আসে। এ ঘটনায় মরিয়মের পিতা এমরান আলী বাদী হয়ে বিজয় নগর থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ওই রাতে বিজয় নগর থানা পুলিশ জগন্নাথপুর থানা পুলিশের সহযোগিতায় জগন্নাথপুর উপজেলার ধাওরাই গ্রামের প্রেমিক মিজানের বাড়ি থেকে ভিকটিম মরিয়মকে উদ্ধার করলেও অপহরণকারী প্রেমিক মিজান পালিয়ে যায়। জগন্নাথপুর থানার এসআই গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জগন্নাথপুরে মদ ও গাঁজাসহ গ্রেফতার ৩

জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে মদ ও গাঁজাসহ ৩ জন গ্রেফতার করা হয়েছে। জানা যায়, গত শুক্রবার (৭এপ্রিল ২০১৭ইং) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এসআই সাইফুল আলম ও এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ ও এক কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হচ্ছে হবিবনগর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে ইব্রাহিম মিয়া (৪৪) ও জগন্নাথপুর বাসুদেব বাড়ি গ্রামের সুনাফর আলীর ছেলে গয়াছ মিয়া (৪৫)। গ্রেফতারকৃতদের শনিবার (৮এপ্রিল ২০১৭ইং) সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। এছাড়া গতকাল শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এসআই কবির উদ্দিন, এসআই লুৎফুর রহমান ও এএসআই ফিরোজ মিয়ার নেতৃত্বে পুলিশের পৃথক দল জগন্নাথপুর কলেজ রোডে অভিযান চালিয়ে প্রায় আধা কেজি গাঁজাসহ হনুফা বেগম (৪০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা করেছে। সে শাল্লা থানার রাউতলা গ্রামের মৃত আল্লাদ মিয়ার স্ত্রী। তারা দীর্ঘদিন ধরে জগন্নাথপুর কলেজ রোড এলাকায় চায়ের দোকান দিয়ে মাদক ব্যবসা করে আসছিল।

 আহত শিশুকে হাসপাতালে ফেলে চালকের পলায়ন

জগন্নাথপুরে লাইটেস গাড়ি চাপায় আহত শিশু আকরাম হোসেনকে (৫) হাসপাতালে ফেলে রেখে চালক পালিয়ে যায়। সে দক্ষিণ সুনাগঞ্জ উপজেলার আক্তাপাড়া গ্রামের জেনারুল হোসেনের ছেলে।

জানা যায়, শনিবার (৮এপ্রিল ২০১৭ইং) দুপুরে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের আক্তাপাড়া নামক স্থানে পথচারী শিশু আকরাম হোসেনকে একটি লাইটেস গাড়ি চাপা দেয়। এতে তার দুটি পা ভেঙে যায়। এ সময় পথচারী আরেক মহিলার চাপের মুখে গাড়ি চালক আহত শিশুকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলেও গুরুত্বর আহত শিশুকে হাসপাতালের বারান্দায় ফেলে রেখে চালক পালিয়ে যায়। পরে খবর পেয়ে আহত শিশুর আত্মীয়-স্বজন হাসপাতালে আসেন। তখন কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় গুরুত্বর আহত শিশুকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ

জগন্নাথপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণ শপথ গ্রহন করেছেন।

জানা যায়, বৃহস্পতিবার (৬এপ্রিল ২০১৭ইং) সকাল ১১ টার দিকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জগন্নাথপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তারকে শপথ বাক্য পাঠ করান সিলেট বিভাগীয় কমিশনার নাজমুল আরা খানম। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ