মোহাম্মদ সাইফ, ঢাকা: “আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর” এই মন্ত্রকে লালন করে এইবার ১৪২৪ বঙ্গাব্দ পহেলা বৈশাখকে বরন করতে যাচ্ছে লাখো বাঙ্গালি। প্রতিবারের মতো এবারো পহেলা বৈশাখকে বরন করে নিতে ঢাকা বিশ্বববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্রছাত্রীরা মঙ্গল শোভাযাত্রার আয়োজন করছে। আর এই মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে মুখোশ আর ফেস্টুন তৈরিতে ব্যস্ত হয়ে উঠেছে চারুকলা অনুষদ।