
ফাইল ফটো
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে পানিতে ডুবে মল্লিকা রানী নামের ১৮ মাস বয়সী এক কন্য্ শিমুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুটি হলেন, জেলার ডোমার উপজেলার বোড়াগাড়ী গ্রামের দুখুরাম রায়ের মেয়ে। এ ঘটনাটি ঘটেে রোববার সন্ধ্যার পরে। এলাকাবাসী জানায়, গৃহস্থালির কাজে দুখুরামের স্ত্রী বাড়ীতে না থাকার সুযোগে মল্লিকা খেলতে খেলতে বাড়ীর পাশ্ববর্তী পুকুরে ডুবে যায়। তিনি সন্ধ্যার দিকে বাড়ীতে ফিরে মল্লিকাকে না পেয়ে চারিদিকে খুজতে থাকেন। পরে প্রতিবেশীরা তাকে পুকুর থেকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মল্লিাকাকে মৃত্যু ঘোষনা করে। সংশ্লিষ্ট ইউপি সদস্য বিষয়টি নিশ্চিত করেন।